১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

নাচোলে শহীদ বুদ্ধিজীবী দিবসে ৩ বীর কনেস্টেবলের প্রতি শ্রদ্ধা 

Reporter Name
  • Update Time : ০৪:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ৩১৯ Time View
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে হানাদার বাহিনীর হাতে নিহত পাবনা ও সিরাজগঞ্জ জেলার তিন বীর কনস্টেবল, মেছের আলী, আব্দুল মালেক এবং সিরাজুল ইসলামের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার ১৪ ডিসেম্বর সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নাচোল থানা চত্বরে অবস্থিত এই তিন শহীদের কবরস্থানে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই বীরদের প্রতি সম্মান জানাতে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, নাচোল থানা পুলিশ, নাচোল মহিলা কলেজ।
​পুষ্পস্তবক অর্পণের পর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান এবং নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী  শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ।
​আলোচনা শেষে, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নাচোলে এই তিন বীর শহীদ কনস্টেবলের কবর রক্ষণাবেক্ষণ ও শ্রদ্ধা নিবেদনের উদ্যোগটি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

নাচোলে শহীদ বুদ্ধিজীবী দিবসে ৩ বীর কনেস্টেবলের প্রতি শ্রদ্ধা 

Update Time : ০৪:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫