০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাচোলে জামায়াতের বিশাল জনসভা: সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান
Reporter Name
- Update Time : ০৫:০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭ Time View

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ আসন(নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট )নাচোল উপজেলা বাজার হাটচাতালে শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার আয়োজনে পুরুষ ও নারীদের পর্দার আড়ালে অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সভায় বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত এবং কৃষিবান্ধব সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের এমপি প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমরা ‘চল একসাথে গড়ি বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়তে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাদের জয়যুক্ত করলে আমরা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত শান্তিময় সমাজ উপহার দেব।”
কৃষকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, কৃষকদের রাসায়নিক সার পেতে যেন কোনো প্রকার ভোগান্তি পোহাতে না হয়, তার স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জলাশয় ও পুকুর পাড়ে বসবাসরত মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং মাছ চাষের ব্যয় কমিয়ে আনা হবে।

নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন:জেলা আমীর আবুজার গিফারী ও জেলা সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।জেলা বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট ইসহাক। গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হোদা ও নাচোল উপজেলা সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম,১১ দলীয় জোটের এনসিপি নাচোল উপজেলা শাখার সভাপতি ইলিয়াস আলী।
বক্তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনমত গঠন এবং নির্বাচনের দিন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। সভায় নাচোল উপজেলার বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। জনসভা সঞ্চালনায় ছিলেন নাচোল পৌর আমীর মনিরুল ইসলাম।
Tag :























