০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদী তে বিপুল পরিমান দেশীয় অস্ত্র, গুলি, নগদ টাকা,ও মাদক সহ গ্ৰেফতার ২
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২ Time View

আবুনাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ১৪৮ রাউন্ড তাজা পিস্তলের গুলি,ইয়াবা ও ৯ লক্ষ ৬ হাজার ৯৬০ টাকা সহ ২ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ৭ ফেব্রুয়ারী ২০২৬ ইং শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের উত্তর বাগহাটা গ্রামের জাকির মিয়া ও কাউসার মিয়া। এসময় তাদের কাছ থেক ১৪৯ রাউন্ড তাজা পিস্তলের গুলি,১ হাজার ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট,মাদক বিক্রির নগদ ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা,১০টি মোবাইল ফোন এবং ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান,শুক্রবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল উত্তর বাগহাটা গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা জাকির ও কাউসারকে গ্রেফতার করতে সক্ষম হন যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ,ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নরসিংদী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে । তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে।
Tag :























