০৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠি জেলাধীন ঐতিহ্যবাহী রানাপাশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
আমিনুল ইসলাম
- Update Time : ১২:৫৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / ৫৯ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন ঐতিহ্যবাহী রানাপাশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অদ্য সোমবার ২৩ মার্চ ২০২৬ সকাল ৯ ঘটিকায় বিদ্যালয়ের সবুজ চত্বরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ রেজাউল করিম রাজ্জাক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
মঞ্চে উপবিষ্ট অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ২০২৫ তম ব্যাচের অনুজ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মু. আব্দুল হামিদ জমাদ্দার সাবেক সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ ইউনুছ আলী সিদ্দিকী।এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থী আঃ আউয়াল সাবেক যুগ্ম সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, প্রাক্তন শিক্ষার্থী মোঃ হারুন অর রশিদ বর্তমান সরকারের অতিরিক্ত সচিব ও জিএম সাধারণ বীমা কর্পোরেশন, মোঃ সোহরাব হোসেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল বিভাগ, প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, মি. বাবুল চন্দ্র নাগ ডাইরেক্ট ফিনান্স ,নেসলে কোং লিঃ, মোঃ রফিকুল ইসলাম উপ আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার বান্দরবান, এ্যাড এম আলম খান কামাল, মোঃ মাকসুদ আলী সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা,সাবেক শিক্ষক মি. সুধীর রঞ্জন রায়, মি. সুনীল কুমার ঘোষ, প্রতিষ্ঠানের বর্তমান প্রধান শিক্ষক বাবুল চক্রবর্তী, অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আহ্বায়ক এ্যাড হারুন অর রশিদ শরীফ, সদস্য সচিব এ্যাড আব্দুল রাসেদ জমাদ্দার, মোঃ আরিফুর রহমান নাসির, মোর্শেদ আকন, মনির উজ্জামান, মিজানুর রহমান মোল্লা, মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ সহিদুল ইসলাম।
https://www.facebook.com/obaidul1991
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক এবং ম্যানেজিং কমিটির যে সকল সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাঁদের মাগফেরাত কামনা করা হয় এবং শোক প্রস্তাব গৃহীত হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাত শতাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
সকাল ৯ টায় বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়ে তাঁদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের লোগ সম্বলিত টি-শার্ট , ক্রেস্ট ও নাস্তা গ্রহণ করে নির্ধারিত আসন গ্রহণ করেন।
দুপুরে ২ টায় বিদ্যালয়ের সবুজ চত্বরে সকলে মিলে মধ্যাহ্ন ভোজ গ্রহণ করেন। বিকেলে রাফেল ড্র এবং সন্ধ্যার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Tag :





























