https://www.facebook.com/obaidul1991
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ পরিচালনা করছে
- Update Time : ০৩:৪০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৪ Time View

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৯৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণচলবে ৬ সপ্তাহব্যাপী উক্ত প্রশিক্ষণে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন বেকার যুবককে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫৩ বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকায় প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবসমাজ প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের ব্যবস্থা করে থাকে। ফলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হতে সক্ষম হবে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হতে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবে। ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকার জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রমে ৫৩ বিজিবি’র এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সহ অন্যান্য অফিসার, অফিসার ইনচার্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর থানা, চরবাগডাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ এবং চরবাগডাংগা বিওপি কমান্ডার ও সকল স্তরের বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

























