০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত
ঈদের আনন্দে ঐক্য ও উন্নয়নের বার্তা: আশুলিয়া থানা প্রেস ক্লাবের বর্ণাঢ্য আয়োজন
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৫:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / ১৯৪ Time View

নিজস্ব প্রতিবেদক ঃ আশুলিয়ায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ঈদ পুনর্মিলনী ও উন্নয়নমূলক আলোচনা–২০২৬” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আয়োজন। আশুলিয়া থানা প্রেস ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শনিবার (২৮ মার্চ) বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ সাঈম সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান মিঠু, জাতীয় দৈনিক যুগান্তর-এর আশুলিয়া প্রতিনিধি। এছাড়াও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হক (ফিরোজ) এবং যুগ্ম সম্পাদক মোঃ সোহেল মিয়া। শেষে মিলনমেলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Tag :























