০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

চাটখিলে শিক্ষকদের সঙ্গে সংলাপে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আলোচনায় ভবিষ্যৎ পরিকল্পনা

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৪:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২২৪ Time View

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকেলে চাটখিলের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থানমুখী শিক্ষা পরিকল্পনা তুলে ধরাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রফেসর শাহরুখ আদনান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনোয়ারুল কবির রুমি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর আবুল বাশার।

সভায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নাহিদুর রহমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য স্বল্প ব্যয়ে উচ্চশিক্ষার বিশেষ সুযোগ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আবুল খায়ের গ্রুপের চেয়ারম্যান আবুল সাঈদ চৌধুরীর লক্ষ্য হলো অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। পড়াশোনা শেষে আবুল খায়ের গ্রুপের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কর্মসংস্থানের অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আনোয়ারুল কবির রুমি বলেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করা হচ্ছে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কর্তৃপক্ষ আপসহীন।

স্থানীয় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন চাটখিল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুরুল আলম এবং চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

সভায় চাটখিল ও সোনাইমুড়ির সাতটি কলেজের শিক্ষকবৃন্দসহ উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ুব, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি কামরুল কাননসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

চাটখিলে শিক্ষকদের সঙ্গে সংলাপে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আলোচনায় ভবিষ্যৎ পরিকল্পনা

Update Time : ০৪:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬