০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী সফল অভিযান; ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০২:২৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৬ Time View
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ৪ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাতে উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরি খাসমহল বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে ১০০০ পিস ইয়াবা, নগদ অর্থ এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ পারভিন আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
​সেনা সূত্রে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী আর্মি ক্যাম্প জানতে পারে, কালিপুর ইউনিয়নের গুনাগরি বাজার এলাকায় কুখ্যাত মাদক কারবারি মোঃ জাহাঙ্গীর আলম (৩৬) তার নিজ বাসভবনে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ১০:৩০ ঘটিকায় সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।
​অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে মূল হোতা জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘর তল্লাশিকালে তার স্ত্রী ও মাদক ব্যবসার সহযোগী পারভিন আক্তারকে হাতেনাতে আটক করা হয়। ​তল্লাশি চলাকালীন আটককৃত আসামির হেফাজত থেকে –  ১,০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট।ইয়াবা বিক্রির নগদ ১৩,৩৩০/- টাকা এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার একটি ব্যাংক চেক। ৩টি লিখিত ও ৩টি খালি স্ট্যাম্প।  ১টি সিসিটিভি ক্যামেরা, ১টি ২০ ইঞ্চি সিঙ্গার মনিটর, ১টি টিভি অ্যাডাপ্টার, ৪টি মোবাইল ফোন এবং ৪টি সিম কার্ড, জব্দ করা হয়।
​আটককৃত মাদক কারবারিকে উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (LEA) নিকট হস্তান্তর করা হয়েছে। পলাতক মূল হোতা জাহাঙ্গীর আলমকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
​বাঁশখালী সেনা ক্যাম্প কমান্ডার ইনচার্জের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার জননিরাপত্তা রক্ষা এবং তরুণ প্রজন্মকে মাদকের মরণব্যাধি থেকে বাঁচাতে সেনাবাহিনীর এই মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

বাঁশখালীতে সেনাবাহিনীর মাদকবিরোধী সফল অভিযান; ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

Update Time : ০২:২৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬