০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

সিংড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে মিলল ৫০ রাউন্ড গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০২:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬ Time View

মোঃ ফরিদুল ইসলাম তালুকদার (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌর এলাকায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর হাতে উঠে এলো পিস্তলের ৫০ রাউন্ড গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম ভর্তি একটি প্লাস্টিকের বক্স। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার কাঁটাপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নাগর নদীর পানি কমে যাওয়ায় সিংড়া পৌরসভার কাঁটাপুকুরিয়া এলাকার দুই শিশু নদীতে মাছ ধরতে যায়। এ সময় তারা নদীর তলদেশে একটি নীল রঙের প্লাস্টিকের বক্স পড়ে থাকতে দেখে। কৌতূহলবশত তারা বক্সটি কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে বক্সটি খোলার পর ভেতরে থরে থরে সাজানো পিস্তলের গুলি ও আনুষঙ্গিক সরঞ্জাম দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বক্সের ভেতর থেকে ৫০ রাউন্ড পিস্তলের গুলি, ব্যারেল পরিষ্কার করার একটি প্লাস্টিকের ক্লিনিং রড এবং দুটি ব্রাশ পাওয়া যায়। শিশুদের মা মরিয়ম বেগম (৪০) বিষয়টি দেখা মাত্রই বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং দ্রুত সিংড়া থানায় সংবাদ জানান। তিনি সংবাদকর্মীদের বলেন: “নদীর পানি কম থাকায় আমার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা বক্সটি নিয়ে আসে। খোলার পর গুলি দেখে আমি ঘাবড়ে যাই এবং দেরি না করে থানায় খবর দিই। পরে পুলিশ এসে এগুলো নিয়ে যায়।” সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ব ম আব্দুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরঞ্জামগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি বলেন, “আমরা একটি প্লাস্টিকের বক্সের ভেতর থেকে ৫০ রাউন্ড গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম জব্দ করেছি। এগুলো কোথা থেকে এলো বা কারা এখানে ফেলে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

সিংড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে মিলল ৫০ রাউন্ড গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম

Update Time : ০২:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬