সাধারচর ইউনিয়নের দক্ষিন সাধারচর বাজারের দক্ষিণ পাশে রোডস এন্ড হাইওয়ের যাত্রী ছাউনি নির্মাণের কাজকে কেন্দ্র করে টানটান উত্তেজনা
- Update Time : ০২:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬ Time View

বিশেষ প্রতিনিধি:নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিন সদরচর বাজারের দক্ষিণ পাশে রোডস এন্ড হাইওয়ের একটি নির্ধারিত স্থানে ছোট্ট পরিসরে একটি যাত্রী ছাউনি নির্মাণের কাজকে কেন্দ্র করে ওই স্থানে টানটান উত্তেজনা বিরাজ করছে বাজারের ব্যবসায়ী ও এলাকার জনগণের মধ্য । রোডস এন্ড হাইওয়ের এক্সসেন মহোদয় জনাব মুহাম্মদ মহতাসিম বিল্লাহ হাবিল গং দের কাছ থেকে রোডস এন্ড হাইওয়ের নামে একওয়ারকৃত জায়গার উপরে যাত্রী ছাউনি নির্মাণের নির্দেশ দেন। এক্সসেন মহোদয় যে জায়গায় যাত্রী স ছাউনি নির্মাণের নির্দেশ দিয়ে আসছেন ওই স্থানের উপর মোতাসিম বিল্লাহ হাবিল গং যেন যাত্রী না হয় এই স্থানের আরো পূর্ব দিকে মোঃ মাহবুবুর রহমান স্বপন ডাক্তারের জায়গার ৫/৬ ফুট ভিতরে উনার ছোট্ট একটি চায়ের স্টল ভাড়া দেয়া ঘর উচ্ছেদ করে ওই পূর্বদিকে করতে চান। ওইখানের স্থানীয় এলাকাবাসী মনে করেন এর দ্রুত সমাধান না হলে আইন শৃঙ্খলা বঙ্গ হতে পারে তাই সকল আইনশৃঙ্খলা ও রোডস এন্ড হাইওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী এর জন অতি দ্রুত সমাধান করে দেন।





















