মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন
- Update Time : ০১:৫৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ৬১ Time View

আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার : নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর আমেনা হ/ত্যা মামলার মূল রহস্য উৎঘাটন করেছে জেলা পুলিশ নরসিংদী । এ ঘটনায় ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ (৬ মার্চ ২০২৬ শুক্রবার ) দুপুর ২টায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আসামী নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮)-এর সাথে ভিকটিম আমেনার পূর্ব থেকে প্রেমের সম্পর্ক ছিল এবং সেই সূত্রে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। অন্যদিকে আসামী হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার আমেনাকে হত্যার প্রায় ১০ থেকে ১২ দিন আগে (১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে) হযরত আলীর বাড়িতে দলবদ্ধভাবে ধর্ষণ করে। তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলী (৪০) পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাতে তার সহকর্মী সুমনের বাড়িতে যাওয়ার পথে আমেনার গলায় ওড়না পেঁচিয়ে একাই হত্যা করে। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, মেয়ের বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে বিরক্ত ছিলেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় তাকে হত্যা করেন। নরসিংদী জেলা পুলিশ জানায়, আমেনা হত্যার মূল অভিযুক্ত সৎ পিতা আশরাফ আলীকে গত ৬ মার্চ ২০২৬ গ্রেফতার করা হয়। এর আগে ভিকটিমের প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরাকে গাজীপুরের মাওনা এবং অপর আসামী হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়েছিল। আলোচিত এ ঘটনায় ৪ জন ধর্ষকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা ১. নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), পিতা-শাহজাহান, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ২. এবাদুল্লাহ (৪০), পিতা-মৃত সাহাবুদ্দিন, সাং-কোতয়ালীরচর, মাধবদী পৌরসভা, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৩. হযরত আলী (৪০), পিতা-হান্নান মুন্সি, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৪. গাফফার (৩৭), পিতা-অজ্ঞাত, সাং-কোতয়ালীরচর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৫. আহাম্মদ আলী
ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৬. মোঃ ইমরান দেওয়ান (৩২), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৭. মোঃ আইয়ুব (৩০), পিতা-মোঃ আজগর আলী, সাং-কোতয়ালীরচর, বিলপাড়, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৮. ইছাহাক ওরফে ইছা (৪০), পিতা-মৃত শাহজাহান, সাং-কোতয়ালীরচর দেওয়ান বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৯. মোঃ আশরাফ আলী (৪০), পিতা-মৃত কুব্বাত আলী, স্থায়ী ঠিকানা-সাং-মোয়াকুড়া, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর; বর্তমান ঠিকানা-সাং-কোতয়ালীরচর দড়িকান্দি, মতির বাড়ীর ভাড়াটিয়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদী। গ্রেফতারকৃতদের মধ্যে আমেনার সৎ পিতা মোঃ আশরাফ আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমেনাকে হত্যা করার কথা স্বীকার করেছেন। এছাড়া অপর দুই আসামী নূর মোহাম্মদ ওরফে নূরা এবং হযরত আলী আদালতে আমেনাকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান দিয়েছেন। উল্লেখ্য, এ ঘটনায় মাধবদী থানায় মামলা নং-২৫, তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(৩)৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪১/৩৬১/৩০২/২০১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।


























