০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

মনোহরদীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০১:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ১২৩ Time View

গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আসমত আলী ভবনের নিচতলায় অবস্থিত উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার সেলিম রেজা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুল,মনোহরদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন,মনোহরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রায়হান উদ্দীন বাচ্ছু প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলাম। এ সময় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল,কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক আল-মমিন হোসাইন সজিব,প্রচার সম্পাদক আরিফুল ইসলাম,সম্মানিত সদস্য কবির হোসেন,গাজী ইসমাইল ভাঁওয়ারী আল-আমিন,হিমেল মিয়া,মাহমুদুল হাসান লিমনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

মনোহরদীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০১:৪৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬