০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওপাড়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গণসংযোগ, ভোটারদের উৎসাহ-আশাবাদ
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০২:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৮ Time View

মো:আতিকুর রহমান : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিনের নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় ৭ নং দেওপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুমোরপুর ও নিমতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়েছে।
এ সময় নির্বাচনী টিমের সদস্যরা স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা যেমন—উন্নয়নের অভাব, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ অন্যান্য প্রত্যাশা ও অভিযোগ শোনেন। ভোটাররা ধানের শীষ প্রতীকের প্রতি তাদের দৃঢ় সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। অনেকে পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার ধানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং এলাকায় দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর সমাধান হবে।
মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের প্রত্যাশা পূরণে কাজ করবেন। বিএনপির এই প্রচারণায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
এদিকে, আসনটিতে বিএনপির পাশাপাশি অন্যান্য দলের প্রার্থীরাও সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। তবে ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Tag :



















