০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

ঝালকাঠিতে জঙ্গল থেকে অপহৃত খুলনা জেলার ডুমুরিয়ার ১৬ মাসের শিশু উদ্ধার, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০১:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪ Time View
আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির রাজাপুরে অপহরণের পর জঙ্গল থেকে মিহির নামে দেড় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়।
রোববার রাতে রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার রাস্তা ও খালের পাশের একটি নিঃর্জন জঙ্গলে কান্নারত অবস্থায় ১৬ মাস বয়সী শিশু মো. মিহিরকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে রাজাপুর থানায় নেওয়া হলে বাবা মো. মাহাবুর মোল্লা শিশুটিকে শনাক্ত করেন। খুলনা ডুমুরিয়া থেকে রোববার সকালে শিশুটি  অপহরণ করে মুক্তিপণ দাবি ও হত্যার হুমকি দেন অহরণকারী। এ অভিযোগে খুলনার ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা করে তার পরিবার।
শিশুটির পিতা মাহবুব মোল্লা জানান, তাদের এক আত্মীয় ময়না বেগমের সাবেক স্বামী তোতা মিয়া (৩৫) দুই মাস আগে তাদের মধ্যে তালাকের পর বিষয়টি মেনে নিতে পারেননি। গত দুই সপ্তাহ আগে ময়না বেগমের দ্বিতীয় বিয়ে হয়। পরে রাজাপুরের পুটিখালাখালি গ্রামের মৃত মুনসুর সরদারের ছেলে পূর্ব পরিচিত তোতা মিয়াকে ধর্মের ভাই ডেকে রাতে আশ্রয় নেয় তার বাড়িতে। সকালে শিশুটিকে নিয়ে দোকানে যাবার কথা বলে অপহরণ করে পালিয়ে যায় এবং  সে শিশুটিকে ফেরত দিতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং পুলিশে জানালে হত্যার হুমকি দেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তের অবস্থান শনাক্ত করলে অপহরণকারী শিশুটিকে জঙ্গলে ফেলে পালিয়ে যায়। রাজাপুর থানায় ওসি নজরুল ইসলাম জানান, পরে উদ্ধারকৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটির পিতা মাহবুব মোল্লা ও উদ্ধারকারী কামরুল ইসলাম।
Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

ঝালকাঠিতে জঙ্গল থেকে অপহৃত খুলনা জেলার ডুমুরিয়ার ১৬ মাসের শিশু উদ্ধার, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

Update Time : ০১:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬