০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০২:০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ১৩২ Time View

https://www.facebook.com/BangladeshNezameislamparty
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ রবিবার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার আঞ্চলিক অফিসে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. পারভেজ খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারিজউজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জাহিদ হাসান, মো. রাসেল কবির রাসেল মন্ডল, মো. আতিজুর রহমান আজিজ, মো. নাদের ইসলাম স্বপন, মো. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব খান, সহ-সাধারণ সম্পাদক মো. সৌরভ আহমেদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াকুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল খন্দকার, কোষাধ্যক্ষ মো. নয়ন আহমেদ, দপ্তর সম্পাদক মো. মোশারফ পারভেজ সিয়াম, প্রচার সম্পাদক মো. শাকিল চৌধুরী , মোঃ কবির হোসেন,রফিক দেওয়ান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও শ্রমিকদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Tag :





























