০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

শিশু কন্যার ভরণ-পোষণ দিচ্ছেন না পিতা, অনিশ্চয়তায় ৫ বছরের ফাতেমা আক্তার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ৮৫ Time View

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার কাজীপুর গ্রামের ৫ বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের জীবন এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পারিবারিক বিচ্ছেদের পর তার পিতা রফিকুল ইসলাম রবিউল মেয়ের ভরণ-পোষণের দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ উঠেছে। জানা যায়, রফিকুল ইসলাম রবিউল ও সুমি বেগমের মধ্যে তালাক সম্পন্ন হয়েছে। এরপর থেকেই শিশু ফাতেমা আক্তার তার মা সুমি বেগমের কাছে বসবাস করছে।

কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সুমি বেগম একা সন্তানের ভরণ-পোষণ ও শিক্ষার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রবিউল দীর্ঘদিন ধরে সন্তানের কোনো খরচ প্রদান করছেন না। ফলে খাদ্য, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণ করতেও চরম কষ্টের মধ্যে রয়েছে শিশুটি। এদিকে সচেতন মহল বলছে, আইন অনুযায়ী সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব বাবার ওপর বর্তায়। কিন্তু সেই দায়িত্ব পালনে অবহেলা করায় একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছে শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। মো: জাহিদ হাসান গণমাধ্যম ও মানবাধিকার কর্মী

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

শিশু কন্যার ভরণ-পোষণ দিচ্ছেন না পিতা, অনিশ্চয়তায় ৫ বছরের ফাতেমা আক্তার

Update Time : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬