১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬
https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে আদালতের নির্দেশনা অনুযায়ী একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে

মোঃ জসীম উদ্দীন
  • Update Time : ০২:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১০ Time View

বাঁশখালী প্রতিনিধি :গত মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদম রসুল, সৈয়দ টেক এলাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযানের নেতৃত্ব দেন।

আদালতের জারিকৃত দখল পরওয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আদালতের নথি সূত্রে জানা যায়, অপর মোকদ্দমা নং-৩০/২০২০-এর দখল পরওয়ানা বাস্তবায়নের জন্য প্রসেস সার্ভার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিক্রিদার, দাইক পক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সংশ্লিষ্ট জমি শনাক্ত করেন। পরওয়ানার আদেশ উচ্চস্বরে পাঠ করে দাইক পক্ষকে জায়গার দখল ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলে তারা দখল ছাড়তে অস্বীকৃতি জানায় এবং দখল কার্যক্রমে বাধা প্রদান করে।

এ সময় ঘটনাস্থলে কয়েকজনের আচরণে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় প্রসেস সার্ভার দখল কার্যক্রম সম্পন্ন করতে অপারগ হয়ে পরওয়ানা আদালতে ফেরত দাখিল করেন। তারই প্রেক্ষিতে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসনের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রশাসন শান্তিপূর্ণভাবে আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা সরকারি দায়িত্বের অংশ। তাই আইন ও আদালতের আদেশ অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information

thedailysarkar

দৈনিক সরকার পত্রিকা ১৯৯১ সাল হতে ঢাকা হতে প্রকাশিত হচ্ছে।

https://www.facebook.com/obaidul1991

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে আদালতের নির্দেশনা অনুযায়ী একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে

Update Time : ০২:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬