১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
পিপলস টিভি ৬

বন্ধুত্বের গর্ব, সাফল্যের উদযাপন-শেখ ফরিদ আহমেদ মানিক এমপি-কে ঘিরে এক আনন্দঘন সন্ধ্যা –ফ্রেন্ডস ’৮০ অ্যান্ড এসোসিয়েটস

সংবাদ বিজ্ঞপ্তি
  • Update Time : ০৪:১৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ৪৮ Time View

বন্ধুত্বের গর্ব, সাফল্যের উদযাপন-শেখ ফরিদ আহমেদ মানিক এমপি-কে ঘিরে এক আনন্দঘন সন্ধ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বন্ধু শেখ ফরিদ আহমেদ মানিককে সংবর্ধনা জানাতে ফ্রেন্ডস ’৮০ অ্যান্ড এসোসিয়েটসের উদ্যোগে গতকাল ১২ মার্চ ২০২৬ তারিখে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত শালিমার কিচেনে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মো. মোস্তফা কামাল অপুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মুকুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. সবুর খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়া বক্তব্য রাখেন সাবেক সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, অধ্যাপক মো. জাকির হোসেন এবং অধ্যাপক মো. গোলাম সারওয়ার।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেও তিনি বন্ধু ও শুভানুধ্যায়ীদের সঙ্গে যেমন ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, ভবিষ্যতেও সেই সম্পর্ক অটুট রাখতে চান। তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকাকে একটি আদর্শ ও মডেল আসনে পরিণত করার লক্ষ্যে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

(প্রেস রিলিজ )

Tag :

Please Share This Post in Your Social Media

Your email address will not be published. Required fields are marked *

thedailysarkar@gmail.com

About Author Information

বন্ধুত্বের গর্ব, সাফল্যের উদযাপন-শেখ ফরিদ আহমেদ মানিক এমপি-কে ঘিরে এক আনন্দঘন সন্ধ্যা –ফ্রেন্ডস ’৮০ অ্যান্ড এসোসিয়েটস

Update Time : ০৪:১৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬