০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাচোলে সিসিডিবি-সিপিআরপি প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০২:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৬ Time View

নাচোল থেকে প্রতিনিধি: সিসিডিবি একটি উন্নয়নমূলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সিসিডিবি- সিপিআরপি প্রকল্প নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।
সেই লক্ষ্যে নারীদেরকে আরও সামনে অগ্রসর করার জন্য ৮ই মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের হাট-বাকইলে সিসিডিবি-সিপিআরপি প্রকল্পের নারী সদস্যদের নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিআরপি প্রকল্পের উপজেলা নেটওয়ার্কের সহ-সভানেত্রী সাগরী বর্মন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার, পিটার এস সরকার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কর্মচারী কর্মকর্তা লিটন বাড়ৈ।
প্রধান অতিথি বলেন যে, আগে নারীরা বাইরে বের হতে পারত না। তারা কোন কাজে অংশ নিতে পারত না। কিন্তু আজ পরিবর্তন এসেছে। তিনি বেগম রোকেয়া, নেপোলিয়নের উদাহরণ টেনে বলেন, আপনারা একটি শিক্ষিত মা দেন, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। তিনি নারীদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহসী হওয়ার আহ্বান জানান।
সিপিআরপি প্রকল্পের নারীরা তাদের এগিয়ে যাওয়ার পিছনের গল্পগুলো উপস্থাপন করেন।
সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।
Tag :






















