০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালিয়াকৈরে স্থানীয় নেতৃত্ব সংকট: ভাড়াটিয়া ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ উন্নয়ন
বিশেষ প্রতিনিধি
- Update Time : ০৪:৩৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৮ Time View

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় স্থানীয় নেতৃত্ব নিয়ে চরম অসন্তোষ ও প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কালিয়াকৈরের স্থায়ী বাসিন্দা ও প্রকৃত সন্তানদের বাদ দিয়ে ঘরজামাইয়ের সন্তান, ভাড়াটিয়া ও সাময়িকভাবে বসবাসকারী ব্যক্তিরা নিজেদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করছেন, যা স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থের জন্য হুমকিস্বরূপ। স্থানীয়দের মতে, যাদের শিকড় এই উপজেলায় নয় এবং যারা কালিয়াকৈরের মানুষের দৈনন্দিন জীবন, শ্রমিক-কৃষকের সমস্যা ও দীর্ঘদিনের সামাজিক বাস্তবতার সঙ্গে যুক্ত নন—তাদের হাতে নেতৃত্ব গেলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। একাধিক সচেতন নাগরিক বলেন, “যাদের স্থায়ী বসবাস নেই, তাদের দায়বদ্ধতাও থাকে না। ফলে তারা জনগণের দীর্ঘমেয়াদি সমস্যার সমাধানের বদলে ব্যক্তিস্বার্থকেই প্রাধান্য দেয়।” অভিযোগ উঠেছে, এসব ভাড়াটিয়া ও বহিরাগত নেতৃত্ব স্থানীয়দের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে শ্রমিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর দাবি, কালিয়াকৈরের নেতৃত্ব অবশ্যই কালিয়াকৈরের প্রকৃত সন্তানদের হাতেই থাকতে হবে। স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত, স্থায়ীভাবে বসবাসকারী ও জনগণের কাছে দায়বদ্ধ ব্যক্তিদের নেতৃত্বে আনলেই এই উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মো: জাহিদ হাসান গণমাধ্যম ও মানবাধিকার কর্মী

Tag :

























