০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
https://www.facebook.com/obaidul1991
অধ্যক্ষ সেলীম রেজার সাময়িক বরখাস্তের প্রতিবাদে রাজাবাড়ী হাটে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
রাজশাহী জেলা প্রতিনিধি
- Update Time : ০১:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ১৮২ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সেলীম রেজাকে দীর্ঘদিন ধরে অনিয়মের মাধ্যমে সাময়িক বরখাস্ত করা হয়েছে—এমন অভিযোগ তুলে তার অপসারণের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজাবাড়ী হাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে তারা অধ্যক্ষের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।


বক্তারা বলেন, “অধ্যক্ষ মো. সেলীম রেজাকে যথাযথ তদন্ত ও ন্যায়সঙ্গত প্রক্রিয়া অনুসরণ না করে দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত রাখা হয়েছে। এতে শুধু একজন ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং কলেজের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশও নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পক্ষের বক্তব্যে বলা হয়, “আমরা মনে করি, অধ্যক্ষ সেলীম রেজার সঙ্গে অন্যায় করা হয়েছে। দীর্ঘদিন ধরে তাকে সাময়িক বরখাস্ত রেখে মানসিক, সামাজিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। আমরা একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাই। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে তা আইন ও বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হোক। আর অভিযোগ প্রমাণিত না হলে দ্রুত তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে।”
তারা আরও বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে অস্থিতিশীল করা উচিত নয়। শিক্ষার স্বার্থে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
মানববন্ধন শেষে আয়োজকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অধ্যক্ষের সাময়িক বরখাস্তের আদেশ পুনর্বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
Tag :



























